লাইভ খেলাটি দেখতে নিচের ওয়াচ বাটনে ক্লিক করুন 👇👇
Cricket update
ঈ
Monday, October 27, 2025
Saturday, October 25, 2025
অনবদ্য কীর্তি কোহলির, সামনে আরও বড় হাতছানি
সাঙ্গাকারাকে টপকে গেলেন কোহলি, সামনে কেবল শচীন
কোহলির নতুন রেকর্ড
লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেট খেলতে নেমে ফেরাটা সুখকর ছিল না বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই তারকা। তবে সিরিজের শেষ ম্যাচে রানের দেখা পেয়েছেন কোহলি, রেখেছেন দলের জয়ে অবদান।পাশাপাশি ভেঙেছেন রেকর্ডও।
প্রথম দুই ম্যাচ হেরে আগেই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে গিয়েছিল ভারত। তাই শেষ ম্যাচটি ছিল তাদের জন্য নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতান রক্ষার ম্যাচে জয়ে ফিরেছে শুবমান গিলের দল। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে তারা। দলের জয়ের দিনে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি।
সিরিজের শেষ ম্যাচেও কোহলির সামনে হাতছানি ছিল নতুন রেকর্ডের। অপরাজিত ইনিংস খেলে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন এই তারকা। ১৪১৮১ রান নিয়ে সিডনিতে খেলতে নামেন কোহলি।
শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলতে তার প্রয়োজন ছিল ৫৪ রান। দল জিতিয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন কোহলির নামের পাশে রানের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২৫৫ রানে। ২৯৩ ইনিংসেই সাঙ্গাকারাকে টপকে গেছেন ভারতীয় তারকা।কোহলির দ্বিতীয় স্হানে উন্নতিতে তিনে নেমে গেছেন সাঙ্গাকারা। ওয়ানডে ফরম্যাটে তার সংগ্রহ ১৪২৩৪ রান। রানগুলো এউ লঙ্কান কিংবদন্তি করেছেন ৩৮০ ইনিংসে।
ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। ৪৫২ ইনিংসে এই কিংবদন্তির মোট রান সংখ্যা ১৮৪২৬ রান।
ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা :
শচীন টেন্ডুলকার ১৮৪২৬ রান ৪৫২ ইনিংস
বিরাট কোহলি ১৪২৫৫ রান ২৯৩ ইনিংস
কুমার সাঙ্গাকারা ১৪২৩৪ রান ৩৮০ ইনিংস
দুই নারী ক্রিকেটারকে হে'নস্তা
ভারতে যৌ'ন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার
ডাইনিংয়ে খাবার খেতে গেলে ইঁদুরের উপদ্রব, আর বাইরে খেতে গিয়ে হলেন যৌ'ন হয়রানির শিকার। নারী বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া নারী দল এখন অবস্থান করছে ভারতে। সেখানে তাদের সাথে ঘটে গেল ঘৃণ্য এক ঘটনা। ইন্দোরে অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটারকে যৌ'ন হয়রানি করেছেন- এমন অভিযোগ উঠেছে এক ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে।
ইংল্যান্ডের বিপক্ষে অজিদের জয়ের পরদিন এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার ঐ ২ ক্রিকেটার হোটেলের লাগোয়া একটি ক্যাফেতে যাচ্ছিলেন। এ সময় একজন মোটরসাইকেল আরোহী অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের গায়ে অযাচিতভাবে স্পর্শ করেন এবং দ্রুতই মোটরসাইকেলে করে পালিয়ে যান।
এ ঘটনায় হতভম্ব হয়ে যান অজি নারীরা। সাথে সাথে তা নিরাপত্তারক্ষীদের জানান। ইন্দোর পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।
সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে, আকাশী রঙের জিন্স প্যান্ট, সাদা শার্ট আর মাথায় টুপি পরা ছিলেন ঐ ব্যক্তি। তার নাম আকিল এবং বয়স ২৮ বছর বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ঐ ব্যক্তির বিরুদ্ধে দুটি ধারায় মামলা হচ্ছে।
একটি যৌ'ন হয়রানির অপরাধে, অন্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুসরণ করার অভিযোগে। পুলিশ দাবি করেছে, ফৌজদারি অপরাধে আগেও অভিযুক্ত ছিলেন আকিল।
তবে একজন অপরাধী কীভাবে প্রকাশ্যে মোটরসাইকেলে করে ঘুরে বেড়ালেন, তাও অস্ট্রেলীয় নারী ক্রিকেটারদের যৌ'ন নির্যাতন করার মতো দুঃসাহস দেখালেন- জোরালোভাবে এই প্রশ্ন উঠছে ক্রিকেট অঙ্গনে।
নারীদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা বিসিসিআই আদৌ কতটা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে- সেই প্রশ্নও উঠছে।
এর আগে খাবার গ্রহণের সময় অস্ট্রেলীয় ক্রিকেটারদের ডাইনিংয়ে ইঁদুরকে পায়চারি করতে দেখা যায়।
যা দেখে আৎকে উঠেছিলেন পরাশক্তি দলটির ক্রিকেটাররা। তবে এবার যে অভিজ্ঞতা হলো, তা আতঙ্কগ্রস্ত করে তুলেছে দলটির ক্রিকেটারদের।
Subscribe to:
Comments (Atom)








